সবার জন্য চালু হচ্ছে জুমের লাইভ ট্রান্সক্রিপশন

২৮ ফেব্রুয়ারি, ২০২১ ০১:১৭  
মাইক্রোসফট টিমের সাথে টেক্কা দিতে আরেকধাপ এগিয়ে যাচ্ছে জুম। শিগগিরই বিনামূল্যের (ফ্রি) অ্যাকাউন্টেও যুক্ত হচ্ছে ক্লোজড ক্যাপশনিং সেবা। জুম তাদের ক্লোজড ক্যাপশনিং সেবার নাম দিয়েছে লাইভ ট্রান্সক্রিপশন। চলতি বছরেই বিনামূল্যের অ্যাকাউন্টসহ সকল জুম অ্যাকাউন্টেই এই সেবাটি চালু হবে বলে জানিয়েছে কোম্পানিটি। বর্তমানে শুধুমাত্র প্রো, বিজনেস, এডুকেশন এবং এন্টারপ্রাইজ অ্যাকাউন্টগুলো এই সেবাটি পেয়ে থাকে। জুম জানিয়েছে, ইতিমধ্যেই অ্যাক্সেসিবিলিটি ফিচারের অধীনে ম্যানুয়াল ক্লোজড ক্যাপশনিং সুবিধা রয়েছে। নতুন সিদ্ধান্তের আওতায় স্বয়ংক্রিয় সেবাটি সামনেই চালু হতে যাচ্ছে। যেসব ফ্রি অ্যাকাউন্টধারী সেবাটির জন্য আবেদন করবেন তাদের কাছে তাৎক্ষণিকভাবে সেবাটি চালু হবে, তবে ফিচারটি চালু হতে আরও দুই সপ্তাহ লাগতে পারে। ডিবিটেক/বিএমটি